আমেরিকায় কিছুদিন আগে সাইক্লোন আইরিন হানা দিয়েছিল; যেটা ছিল ইস্ট কোস্টের
ইতিহাসে অন্যতম ভয়াবহ সাইক্লোন। এর জাস্ট কয়েকদিন আগেই ওয়াশিংটন,
ভার্জিনিয়া, ম্যারিল্যন্ড তথা ইস্ট কোস্ট এলাকায় ভূমিকম্প হয়েছিল যা নাকি
গত ১০০ বছরের ইতিহাসে প্র্রথম। এসব দেখে এক আমেরিকানকে বলতে শুনেছি,
সাম্প্রতিক আমেরিকায় আইন করে সমকামিতাকে বৈধতা দেয়ার কারণেই নাকি ঈশ্বর
শাস্তির আলামত দেখাচ্ছেন। ঈদের নামাজের সময় এখানকার ইমাম সাহেবও একই কথা
বলছিলেন।
আমি জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি করছি। আমাদের ডিসিপ্লিনে এ বিষয়ে অনেক
কথাবার্তা হয়। ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক পরিমন্ডলের কারণে
সমকামিতা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য না হলেও এ সংক্রান্ত আলোচনায়
পড়াশুনার খাতিরে অংশগ্রহণ করতে হয়েছে। সেখানে সমকামিতার পক্ষে যে
যুক্তিগুলো তুলে ধরা হয়েছে তা হল:
১. তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় কোন সোসাইটিতেই সমকামিতা একটা
সামান্য % জনগোষ্ঠির মধ্যে দেখা যায়না। কাজেই এর জন্য মানব বংশ বিলুপ্ত
হবার কোন সম্ভাবনা নেই।
২. সুস্থতা, অসুস্থতা (বিশেষ করে মানসিক) এসবের সূক্ষ্ম মাত্রা আমরাই
নির্ধারণ করি। সমকামিতাকে অসুস্থতা বলা হবে কিনা এটা যতটা না বায়োলজিকাল
ইস্যু তার চেয়ে বেশি পলিসি তথা নীতিগত সিদ্ধান্তের ইস্যু। এটাকে যদি
সুস্থতা ধরে নিই তাহলে তো কিছুই বলার নেই। আর অসুস্থতা ধরে নিলে তার
চিকিৎসা প্রয়োজন; শাস্তি নয়।
৩. মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কারো সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে নাক গলানো
গ্রহণযোগ্য নয়; যতক্ষণ না তা অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করছে।
৪. সমকামিদের বেশ কিছু অসুখ বেশি হয় বলে দেখা গিয়েছে; যেমন এইডস। সমকামিদের
স্টিগমাটাইজ করলে মানুষ এসব রোগ পুষে রাখবে; চিকিৎসা নিতে সঙ্কুচিত হবে।
এতে সমাজে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আরো যুক্তি আছে যা এই মুহূর্তে মনে পড়ছেনা। এটা ভাবার কোন কারণ নেই যে
এগুলো আমার যুক্তি; বা আমি এগুলোকে সমর্থন করছি। লিখলাম আপনাদের যুক্তিগুলো
জানার জন্য। কারণ উপরের যুক্তিগুলো শুনে একজন একাডেমিক মানুষ হিসেবে
একধরণের দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি।
আপনাদের যুক্তিগুলো জানলে আমার কিছু লাভ হতে পারে। এটা নিয়ে সরগরম আলোচনা
জমিয়ে তোলা যাবে। তাই পরিশীলিত এবং মার্জিত ভাবে আপনাদের যুক্তিগুলো
(বিপক্ষে; বা পক্ষেও হতে পারে) তুলে ধরলে বাধিত হব।
ধন্যবাদ।
সমকামিতার সপক্ষে কিছু যুক্তি...এর বিপক্ষে আপনাদের যুক্তিগুলো জানতে আগ্রহী
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
সমকামিতা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য নয়, সামাজিকভাবেও গ্রহণযোগ্য নয়, ধর্মীয়ভাবে ইসলাম ধর্মেও গ্রহণযোগ্য নয়, চিকিত্সা বিজ্ঞানেও গ্রহণ...
-
সারা পৃথিবীতে যখন সমকামীদের নিয়ে প্রচন্ড আলোড়ন- উন্নত বিশ্বর কোন কোন দেশে যখন সমকামীদের বৈবাহিক বৈধতা দেয়া হচ্ছে- ঠিক সে সময়টাতেও কিন্তু র...
-
সিলেটের যুবক সুমন ও জাকিরের সঙ্গে হোটেল কক্ষে সমকামিতায় লিপ্ত ছিল বৃটিশ নাগরিক এ্যালেন হাওয়ান ডিপ্পন। এই খবর আসে সিলেটের কোতোয়ালি থানা ...
-
প্রায় ৫ বছর পুর্বে পাকিস্তানের জনৈক মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন – সেদেশের মাদ্রাসা গুলোতে প্রতি বছর প্রায় ২ হাজারের মতো সমকামী ঘটন...
-
কুইনদাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝ্যাং বেই-চুয়ান সম্প্রতি প্রকাশ করেছেন, চীনের প্রায় ১৬ মিলিয়ন মহিলা গে পুরুষকে বিয়ে করে। তার মতে চীনের মোট ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
ব্লগে ঢুকলেই শুধু দেখি ডেসটিনিকে নিয়ে হাউ কাউ!!এত হাউ কাউ দেখে ডেসটিনিকে নিয়ে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। ...
-
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানালেন, ২০১০ সালের ৪ মার্চ থেকে এক বছরে সমকামী পুরুষ ও সমকামী নারীদের মধ্যে ৭০০ টি বিয়ে হ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন