হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
বলেছেন, ‘আমি চার কালেমা পড়েছি। চার কালেমা যাঁরা বিশ্বাস করেন, তাঁদের
আপনি নাস্তিক বলার কে?’
৬ এপ্রিল হেফাজতের সমাবেশে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ওই নেতা নাস্তিক
বলায় মতিয়া চৌধুরী এ প্রশ্ন রাখেন। আজ মঙ্গলবার সকালে শেরপুরের
নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব ও দুস্থদের মধ্যে
ভিজিএফের চাল বিতরণ করছিলেন তিনি। আজ উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় হাজার
দরিদ্র ব্যক্তির মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।
কৃষিমন্ত্রী বলেন, কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে
তাঁদের বিচার হবে। শাস্তি হবে। ইসলামের অবমাননাকারীদের কোনোভাবে সহ্য করা
হবে না বলে জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজে ধর্মকর্ম পালন করেন। সংবিধান
সংশোধনের সময় কিন্তু ইসলামকেই রাষ্ট্রধর্ম রেখেছেন। পাশাপাশি সব ধর্ম
পালনের অধিকারের কথাও তিনি বলেছেন।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ প্রসঙ্গে
মন্ত্রী বলেন, একজনের উপার্জনে কিন্তু সংসার চলে না। তাই বাধ্য হয়েই
নারীকে কাজ করতে হয়। ইসলামের প্রথম উম্মত ছিলেন বিবি খাদিজা। তাঁরও ব্যবসা
ছিল। তিনি কিন্তু একজন নারীই ছিলেন।
হেফাজতে ইসলাম ও প্রজন্ম চত্বরের সমাবেশ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, এ দেশে সবার আন্দোলন করার অধিকার রয়েছে।
মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার
(এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী,
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনি নাস্তিক বলার কে: কৃষিমন্ত্রী
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
সমকামিতা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য নয়, সামাজিকভাবেও গ্রহণযোগ্য নয়, ধর্মীয়ভাবে ইসলাম ধর্মেও গ্রহণযোগ্য নয়, চিকিত্সা বিজ্ঞানেও গ্রহণ...
-
সারা পৃথিবীতে যখন সমকামীদের নিয়ে প্রচন্ড আলোড়ন- উন্নত বিশ্বর কোন কোন দেশে যখন সমকামীদের বৈবাহিক বৈধতা দেয়া হচ্ছে- ঠিক সে সময়টাতেও কিন্তু র...
-
সিলেটের যুবক সুমন ও জাকিরের সঙ্গে হোটেল কক্ষে সমকামিতায় লিপ্ত ছিল বৃটিশ নাগরিক এ্যালেন হাওয়ান ডিপ্পন। এই খবর আসে সিলেটের কোতোয়ালি থানা ...
-
প্রায় ৫ বছর পুর্বে পাকিস্তানের জনৈক মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন – সেদেশের মাদ্রাসা গুলোতে প্রতি বছর প্রায় ২ হাজারের মতো সমকামী ঘটন...
-
কুইনদাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝ্যাং বেই-চুয়ান সম্প্রতি প্রকাশ করেছেন, চীনের প্রায় ১৬ মিলিয়ন মহিলা গে পুরুষকে বিয়ে করে। তার মতে চীনের মোট ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
ব্লগে ঢুকলেই শুধু দেখি ডেসটিনিকে নিয়ে হাউ কাউ!!এত হাউ কাউ দেখে ডেসটিনিকে নিয়ে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। ...
-
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানালেন, ২০১০ সালের ৪ মার্চ থেকে এক বছরে সমকামী পুরুষ ও সমকামী নারীদের মধ্যে ৭০০ টি বিয়ে হ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন